আমাদের কথা
মোঃ সাইয়েদুল ইসলাম
অধ্যক্ষ
গাবেরপাড়া ডি,বি ফাজিল মাদরাসা
অধ্যক্ষের বাণী
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তা’আলার দরবারে যিনি আমাদেরকে আধুনিক শিক্ষাসহ ঐশী শিক্ষা সম্প্রসারণে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন । দুরুদ ও সালাম পেশ করছি মানবতার শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম (সা) এর প্রতি যাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল । রাসুল (সঃ) নিজেই বলেন- بعثت معلما গাবেরপাড়া ডি,বি ফাজিল মাদরাসা প্রতিষ্ঠার সাথে যারা সম্পৃক্ত থেকে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ।
মেধা ও প্রতিভা নিয়ে পৃথিবীতে কেউ জন্মায় না । প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে হয়। জন্ম নিলেই মানুষ- মানুষ হয় না, মনুষ্যত্ব দিয়ে তাকে মানুষ বানাতে হয়। পিতামাতা হলো সন্তানদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক এবং পরিবারই হল সবচেয়ে বড় বিদ্যাপীঠ । শিক্ষা প্রতিষ্ঠান হলো মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান । সেই বিকাশের অন্যতম কারিগর হলো শিক্ষক । শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান-বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে । আর মেধার সম্প্রসারণ ঘটাতে পারলেই জাগরণ ঘটে একটি জাতির। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও । বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে । আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া । একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা । এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন গাবেরপাড়া ডি,বি ফাজিল মাদরাসা পরিবারও বদ্ধপরিকর।
ইসলামি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মহান আল্লাহর অসীম রহমতে শিক্ষার আলো বিকাশে সফলতার স্বাক্ষর রেখে চলছে দীর্ঘদিন ধরে। গাবেরপাড়া ডি,বি ফাজিল মাদরাসাটি বর্তমানে ইসলাম ও সাধারণ জ্ঞানের শ্রেষ্ঠতম মারকাজ হিসেবে সুপরিচিতি লাভ করেছে। শিক্ষার্থীর প্রতিভা বিকাশ ও মানসিক উন্নয়নে অহী জ্ঞানের বিকল্প নেই। সারাপৃথিবীতে তাই ইসলামী শিক্ষা পদ্ধতি শ্রেষ্ঠতম পদ্ধতি বলে স্বীকৃতি পাচ্ছে। প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ ও বিশ্বের নিত্য-নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে মাদরাসাটি সর্বমুখী কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশে ইসলামি শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের আহবানে সাড়া দিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গ্রহণ করেছে গাবেরপারড়া ডি,বি ফাজিল মাদ্রাসা তাদের অন্যতম। গাবেরপারড়া ডি,বি ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির উন্নয়নে সরকার ঘোষিত Sustainable Development Goal ( SDG ) অর্জনে উদ্যোগী হবে এ প্রত্যয় ব্যক্ত করে মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করছি।
মাদ্রাসার ইতিহাস
মাদ্রাসার প্রাচীন নাম- গাবের পাড়া তেবারিয়া ইসলামীয়া সিনিয়র মাদ্রাসা। মাদ্রাসা প্রতিষ্ঠার তারিখ-০১-০১-১৯৪৮ ইং। প্রথম স্বীকৃতির তারিখঃ ০১-০১-১৯৫৮ ইং। দাখিল স্বীকৃতি নং- ৩৯১৯৯(৪) তারিখ ২৪-০৭-১৯৫৮ ইং। আলিম স্তরে স্বীকৃতির তারিখঃ ০১-০৭-১৯৬৩ ইং নং- ৪৪৪২/G-২৯ তারিখঃ ১২-০২-১৯৬৪ ইং। মাদ্রাসা স্থানান্তর ১৯৬৭ ইং। স্থানান্তরিত স্থান- ধুকুরিয়া বেড়া, ডাক- ধুকুরিয়া বেড়া, থানা- বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।মাদ্রাসার বর্তমান নাম- গাবের পাড়া, ডি, বি ফাজিল মাদ্রাসা। ফাজিলস্তরে ১ম স্বীকৃতির তারিখঃ ০১-০৭-১৯৭০/G-২৯ তারিখঃ ১৭০৫-১৯৮৪ ইং।
সংক্ষিপ্ত ইতিহাস
মাদরাসার ইতিহাস
ঐতিহ্যবাহী গাবেরপাড়া ডি,বি ফাযিল মাদরাসাটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন গাবেরপাড়া গ্রামে ১৮৪৮ খ্রিঃ প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠাকালীন সময়ে মাদরাসাটির নাম ছিল গাবেরপাড়া তেবারিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা । মাদরাসাটি দাখিল পর্যায়ে ০১/০১/১৯৫৮ খ্রিঃ এবং আলিম স্তরে ০১/০৭/১৯৬৩ খ্রিঃ স্বীকৃতিপ্রাপ্ত হয় । কিন্তু যমুনা নদীর কড়ালগ্রাসে আঘাত হানায় মাদরাসাটি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ায় ধুকুরিয়াবেড়া গ্রামের কৃতিসন্তান তৎকালীন প্রখ্যাত আলেম মাওলানা আহমাদ উল্লাহ সাহেবের নেতৃত্বে কতিপয় ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলাধীন ধুকুধুরিয়াবেড়া গ্রামে ১৯৬৭ খ্রিঃ স্থানান্তরিত হয় । মাদরাসার বর্তমান নামঃ গাবেরপাড়া ও ধুকুরিয়াবেড়া সম্নবয়ে গাবেরপাড়া ডি,বি ফাজিল মাদরাসা । ফাযিল স্তরে ১ম স্বীকৃতির তারিখঃ ০১/০৭/১৯৭০ খ্রিঃ । স্বারক নং- ১৯৭৮/G-২৯ তারিখঃ ১৭/০৫/১৯৭২ খ্রিঃ । বর্তমানে মাদরাসার ইবতেদায়ী ১ম শ্রেণী হতে ফাজিল শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা – ৭২৮ জন । শিক্ষক- শিক্ষিকার সংখ্যা – ২৫ জন । মাদরাসাটি ২০১৪ খ্রিঃ ও ২০১৬ খ্রিঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট কর্তৃক উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হয় ।
EIIN NO- 128014 Email: gpdbfm@gmail.com
Website: gpdbfm.Bd.education
বর্তমান অধ্যক্ষের নামঃ মোঃ সাইয়েদুল ইসলাম
মোবাইলঃ ০১৭৩৬৫৩১৮৮৭
লক্ষ্য ও উদ্দেশ্য
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যঃ
সুশিক্ষা দেশ ও জাতির উন্নয়নের মূল চাবিকাঠি । যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত । শিক্ষা ছাড়া একটি জাতির উন্নতি ও অগ্রগতি অসম্ভব । একবিংশ শতাব্দির সূচনালগ্ন থেকে এদেশের জনগণের মাঝে ব্যাপক অনুভূতির সৃষ্টি হয়েছে । তারা প্রত্যাশা করেন যে, তাদের সন্তানাদি আধুনিক ও ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করবে এবং একই সঙ্গে মানব সেবায় আত্মনিয়োগ করবে । আর এ প্রত্যাশা পূরণে গাবেরপাড়া ডি, বি ফাজিল মাদরাসা পথ প্রদর্শক হতে পারে । আপনার সন্তান কে নিয়ে আপনার প্রত্যাশা পূরণে আমাদের রয়েছে কিছু বাস্তবমুখী লক্ষ্য-উদ্দেশ্য যা আপনাকে দিতেপারে কাঙ্ক্ষিত শিক্ষার সন্ধান।
* আন্তর্জাতিক ধর্ম হিসাবে বিশ্বজনীন ইসলামী জীবন ব্যবস্থা অনুস্মরন ও বাস্তবায়নের লক্ষেইয় যোগ্য নাগরিক তৈরী করা।
*শিক্ষার্থীদের মাঝে কোরআন হাদীসের শিক্ষার পাশাপাশি সাহিত্য,দর্শন বিজ্ঞান ও অন্যান্য সাধারন জ্ঞানের সুষম সমম্বয় সৃষ্টিকরা ।
*আরবি ও ইংরেজি শিক্ষার গুরুত্বকে সামনে রেখে ছাত্র-ছাত্রীদেরকে উক্ত ভাষাদ্বয়ে পারদর্শী করে তোলা।
*প্রযুক্তি নির্ভর বিশ্বের সাথে তালমিলিয়ে চলার জন্য ছাত্র-ছাত্রীদেরকে যথোপযুক্ত তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান দান করে উক্ত বিষয়ে তাদ্রকে সম্যক যোগ্য করে তোলা।
*সর্বোপরি জাতিকে সুন্নাতের পরিপুর্ণ অনিসারী, বিশুদ্ধ আকিদা সম্পন্ন যোগ্য আলেমেদ্বীন তৈরীর লক্ষ্যে একদল দক্ষ ও খ্যাতি সম্পন্ন আলেমেদ্বীন উপহার দেওয়া ।